1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরের ড. এমএ মুহিত ৩ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরের ড. এমএ মুহিত ৩ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

৬৭, সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসন থোকে ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে শাহজাদপুরবাসী।
এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শাহজাদপুরের মা, মাটি ও মানুষের নেতা ক্লিন ইমেজের অধিকারী বিশিষ্ট সমাজসেবক প্রফেসর ড. এম এ মুহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শাহজাদপুরবাসী আনন্দিত। ড. এম এ মুহিত শাহজাদপুরসহ দেশ ও দশের উন্নয়নে – কল্যাণে অতীতের মতোই দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবেন বলে শাহজাদপুরবাসী মনেপ্রাণে বিশ্বাস করে।

এ জাতীয় আরও খবর