1. admin@dailyjamunasongbad.com : admin :
বঙ্গবন্ধুর অমোঘ নেতৃত্বেই বাঙালি জাতি পরাধীনতার শিকল ভাঙে- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর অমোঘ নেতৃত্বেই বাঙালি জাতি পরাধীনতার শিকল ভাঙে- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় একাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে। ২৪ বছরের পাকিস্তানি আগ্রাসন ও ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে জাতি মুক্তি লাভ করে। নতুন দিনের প্রভাত সূর্যের রক্তাভ মুক্তির কিরণ ছড়িয়ে পড়ে বাংলাদেশের সর্বত্র। আকাশে-বাতাসে ধ্বনিত হয় স্বাধীনতার বার্তা, জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। মহামুক্তির আনন্দের ঘোর আর বিজয়ের উল্লাস সব মিলিয়ে বাঙালি চিত্তে সৃষ্টি করে প্রাণোন্মাদনা। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি, চোখে আনন্দঅশ্রু আর মনে ইস্পাত-কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নেরা অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়।
তিনি আরো বলেন মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর দেশ আজ এক নতুন যুদ্ধের মুখোমুখি। প্রযুক্তি ও চতুর্থ শিল্প বিপ্লবের অভিঘাত মোকাবেলা করে এক উন্নত দেশের স্বপ্ন আমাদের প্রাণিত করে। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অভিলক্ষ্য অর্জনের প্রাণশক্তি।স্বাধীনতা দিবসের সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ শহিদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করে। এসময় মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর