1. admin@dailyjamunasongbad.com : admin :
গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চলমান যাত্রীসেবার উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ প্রদান করা হয়েছে। আজ ১৮ এপ্রিল ২০২৪ ইং তারিখে বিমান প্রধান কার্যালয়, বলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টদের নিয়োগপত্র প্রদান করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম (অতিঃ সচিব)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক গ্রাহক সেবা জনাব মো: মতিউল ইসলাম চৌধুরী (যুগ্মসচিব) এর সঞ্চালনায় পরিচালিত উক্ত অনুষ্ঠানে বিমান এর পরিচালকবৃন্দ সহ বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যাত্রীসেবার ক্রমাগত উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা বৃদ্ধিতে নতুন নিয়োগ প্রাপ্ত গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টগণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, জনাব শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর দায়িত্ব গ্রহণ করার পরে অদ্যবধি গত এক বছরে বিমান এর বিভিন্ন পদে ১১০০ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং ৫৫০ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সক্ষমতা বৃদ্ধির জন্য আনুমানিক ১০০০ কোটি টাকার ইক্যুইপমেন্ট ক্রয় করা হয়েছে।

এ জাতীয় আরও খবর