1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে বারো লক্ষ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ; ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে বারো লক্ষ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ; ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মোঃ রাসেল সরকার : সিরাজগঞ্জের শাহজাদপুরে চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ চলতি বছর গত মাসের ২০/৪/২০২৪/ শনিবার তারিখে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষায় ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকার বিনিময়ে অসৎ উপায়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ একজন কে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন। অর্থের বিনিময়ে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছে। যা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

Click Now


জেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরে দাখিলকৃত অভিযোগে জানা গেছে, পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকার বিনিময়ে একজন কে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন।এলাকাবাসী বলেন পরিকল্পনা করে নিয়োগ দিয়েছেন।

ম্যানেজিং কমিটির সদস্য মোঃ অবসর প্রাপ্ত সেনাবহিনীর কর্মকতা মোহাম্মদ ফজলুল হক বলেন, এই নিয়োগের বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ আমাকে টাকা দিতে এসেছিলেন কিন্ত আমি টাকা নেইনি। কমিটির সদস্যদের অনুমোদন না নিয়ে তিনি একাই এ নিয়োগ দিয়েছে।

এ ব্যাপারে চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ কে এ বিষয়ে বারবার ফোন দিলেও তিনি স্বাক্ষাতকার দিতে টালবাহানা করেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেন বলেন, যদি এমন ঘটনা হয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর