1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে দেশীয় শুটার গানসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে দেশীয় শুটার গানসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ : শাহজাদপুরে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

১০ জুলাই বুধবার ভোর রাতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মোঃ পর্বত প্রামাণিকের সন্তান। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ার মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান চালালে ভাড়াটিয়া মোঃ মামুন প্রামাণিক কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটার গান বের করে দেয়। পরে অস্ত্রসহ গ্রেপ্তার করে অবৈধ অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে শাহজাদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর