1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে গুলিসহ ৩টি পাইপগান উদ্ধার করেছে যৌথবাহিনী - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে গুলিসহ ৩টি পাইপগান উদ্ধার করেছে যৌথবাহিনী

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুছগ্রামের ৩ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার পাইপগানসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত লে. কর্নেল নাহিদের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল পৌরসভার পাড়কোলা গুচ্ছ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬০) এর বসত বাড়ী থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৬ রাউন্ড গুলি, শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (২৬) এর বাড়ী থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৭ রাউন্ড গুলি এবং মো: সালমান ফকিরের ছেলে ছামাদ আলীর (৩৭) বাড়ী থেকে অপর ১টি ওয়ান শুটার পাইপ গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার অভিযানকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুজ্জামান উপস্থিত ছিলেন বলে তিনি জানান। ওসি সবুজ রানা আরও জানান, এ বিষয়ে শাহজাদপুর থানায় ৩ জনের নামে পৃথক তিনটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর