1. admin@dailyjamunasongbad.com : admin :
দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি মহা উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা- শারদীয় দূর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য ।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে  উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশে সব মানুষের নিরাপদ আবাস ভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের নতুন  বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।

তিনি আরো উল্লেখ করেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী । জেলায় জেলায় মোতায়েন সেনাসদস্যরা পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত সদা তৎপর  রয়েছেন । পাশাপাশি শারদীয় দুর্গাপূজা ২০২৪ আনান্দঘন পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্চ্ছোসেবক ৩২ হাজার পূজামন্ডপে ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।

প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারী পূজামণ্ডপে ৮ ঘন্টা করে ৩ শিফটে দায়িত্ব পালন করবেন । তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা অত্যন্ত  উৎসব উদ্দীপনার সঙ্গে  উৎসবমুখর পরিবেশে  সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন এই  প্রত্যাশা অন্তর্বর্তীকালীন  সরকারের । পাশাপাশি  অন্য  ধর্মাবলম্বীরা  সহযোগিতা ও সম্প্রীতি  প্রদর্শনের  মাধ্যমে অসাম্প্রদায়িক  বাংলাদেশে  দুর্গাৎসব উদযাপন সার্থক  ও সুন্দর  করে  তুলবেন  এই  প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তিনি বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

এ জাতীয় আরও খবর