1. admin@dailyjamunasongbad.com : admin :
খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার ইন্তেকাল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার ইন্তেকাল

শেখ জাহিদ, এনায়েতপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপসকুল শিরোমণি হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুছ আলী  এনায়েতপুরী (রহঃ) সাহেবের ছোট ছাহেবজাদা হযরত খাজা মোঃ আব্দুল কুদ্দুস (ছোট হুজুর) হুজুর পাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
শুক্রবার ১৮ অক্টোবর ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানী ১৪৪৬ হিজরি ঢাকা আজিমপুরের নিজ বাসভবনে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। 

তিনি ছিলেন হযরত খাজা শাহ মোঃ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের কনিষ্ঠ ছাহেবজাদা এবং সাবেক সভাপতি ও ফাউন্ডার মেম্বর  ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা। তিনি মৃত্যুকালে ৫ ছেলে ও লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

শনিবার ১৯ অক্টোবর বাদ যোহর এনায়েতপুর পাক দরবার শরীফে জানাজা সম্পূর্ণ হওয়ার পর এনায়েতপুর পাক দরবার শরীফে তার বুজুর্গ পিতা খাজা শাহ্ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের পাশেই সমাধি করা হবে।

এ জাতীয় আরও খবর