1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরের নন্দলালপুর রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরের নন্দলালপুর রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জেলহক হোসাইনঃ
  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরের নন্দলালপুর-কুঠিবাড়ী রাখ জলা মহল ইজারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নন্দলালপুর পূর্ব পাড়া সমগ্র পোরজনা ইউনিয়ন মৎসজীবি সমবায় সমিতির পক্ষে সভাপতি মোহাম্মদ আলী প্রাং।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নন্দলালপুর সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী প্রাং। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী প্রাং জানান, গত ৩০ অক্টোবর ২০২৩ সালে শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা মৎসজীবি সমবায় সমিতির নামে নন্দলালপুর Ñ কুঠিবাড়ী রাখ জলা মহলটি ইজারা হয়। জলা মহলটি নন্দলালপুর দক্ষিণ প্রান্তে অবস্থিত হওয়ায় এটি সমিতির সদস্যদের অগ্রাধিকার। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে ১৫ কিলোমিটার দূরবর্তী শাহজাদপুর পৌরসভার পাড়কোলা মৎসজীবি সমবায় সমিতির নামে ইজারা হওয়ায় এলাকাবাসী বিষ্মিত। এর প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে ইজারা বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করলে বর্তমান শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট তদান্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে রাখ জলা মহলটি নতুন করে নন্দলালপুর পূর্বপাড়া মৎসজীবি সমিতির নামে ইজারা প্রদানের জোর দাবী জানান।

এ জাতীয় আরও খবর