1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা পদক ২০২৪ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে ৪ নারী পেলেন বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা পদক ২০২৪

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

শাহজাদপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে চার নারীকে জয়ীতা সম্মাননা পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল চারটায় শাহজাদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জয়ীতা পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্য অতিথি সহ শতাধিক জয়ীতা নারী উপস্থিত ছিলেন।

সমাজের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বাবলম্বী হয়ে জয়ীতা পদক পেয়েছেন মোছাঃ রুমি খাতুন প্রিয়া, মোছাঃ রুবী খাতুন, মোছাঃ জোমেলা খাতুন ও মোছাঃ নার্গিস খাতুন।
সভাপতির বক্তব্যে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, আজকে জয়ীতা নারীদের সমাজের প্রতিবন্ধকতা অতিক্রম করার যে কষ্টকর স্মৃতি আমরা শুনলাম সেটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি আশা করি তারা যেভাবে নিজ নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হয়েছেন তাদের দেখে সমাজের আরো অনেক সুবিধা বঞ্চিত নারী নিজ পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বীতা অর্জন করবে।

এ জাতীয় আরও খবর