1. admin@dailyjamunasongbad.com : admin :
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পঠিত

আজ (৫এপ্রিল) সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার শহীদ হাফেয সিয়াম অডিটোরিয়ামে এই নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিশের শূরা সদস্য, শাহজাদপুর উপজেলা আমির, সিরাজগঞ্জ সংসদীয় আসন “ছয়” জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা মজলিশ শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী আমির ডা: মাওলানা মোঃ সেলিম রেজা, থানা নায়েবে আমির মাওলানা আঃ গফুর , এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ যুবায়ের হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হামজা, আব্দুর রাজ্জাক , খুকনি ইউনিয়ন আমির মাওলানা আঃ হক প্রমূখ । এসময় বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত “পনের বছরে ” এদেশের জনগনের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, বিগত সময়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। আগামী সকল নির্বাচনে ভোটাররা আনন্দ মুখোর পরিবেশে ভোট প্রধান করতে পারে এই পরিবেশ তৈরি করে দিতে হবে ড.ইউনুস সরকারকে। সেই সাথে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন সহ সকল স্তরে নির্বাচনে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর