1. admin@dailyjamunasongbad.com : admin :
নাচোলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার  - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নাচোলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার 

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপকের বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা সহকারী পরিচালক আবু তাহের। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, বিভাগীয় উপ-পরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ-পরিচালক উম্মে কুলসুম।

এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি, থানার এসআই আলমগীর হোসেন, সমাজ সেবা অফিস সহকারী আরিফুল ইসলাম সহ সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রান্তিক পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১শত ৫০টি উপজেলায় ১০ ক্যাটাগরির প্রান্তিক পেশাজীবীর কামার, কুমার, নাপিত, শতরঞ্জি, মুচি, নকশী কাঁথা, লোকজ শিল্পী, বাঁশ বেত, লোকজযন্ত ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবন মান উন্নয়নে (২য় পেইজে) কাজ চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর