1. admin@dailyjamunasongbad.com : admin :
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাহাত শেখ,গাজীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে সাবেক কাউন্সিলর এর দুই পূত্রের উপরে হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল ১০টায় টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার এলাকায় ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
গাজীপুর মহানগর বিএনপির নেতা রনি সরকার।মহানগর বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম কালা এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মণ্ডল।

প্রতিবাদ সভায় বক্তারা হোটেল ‘কস্তুরী’-তে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় হামলায় আহত শফিকুল ইসলাম শুভ ও শহিদুল ইসলাম শান্তের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং পরিবারটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানান নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর