1. admin@dailyjamunasongbad.com : admin :
কিরণগঞ্জ সীমান্তে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ টি মোটরসাইকেল আটক - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কিরণগঞ্জ সীমান্তে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ টি মোটরসাইকেল আটক

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে কিরণগঞ্জ সীমান্তে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল আটক প্রসংগে।

১। নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, অদ্য ১১ জুন ২০২৫ তারিখ কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঈদ উপলক্ষ্যে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের টাপপুর গ্রামের পাঁকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন ০২ জন মোটরসাইকেল আরোহী বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ১১১৫ ঘটিকায় মোটরসাইকেলটি তল্লাশী করে সিট কভারে নিচে এবং তেলের ট্যাংকির পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় এবং মোটরসাইকেলটি (Apache RTR 160CC) জব্দ করা হয়। আটককৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

২। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর