1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা,মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার আনুলিয়া ইউনিয়নে এ প্রচারনা,মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়।

ইউনিয়ন আমির মাওঃ হারুন-অর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ গাজী আব্দুর রশিদ সঞ্চালনায় বিকাল ৩:০০ টায় ইউনিয়নের বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শত শত মহিলার উপস্থিতিতে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,জেলা কর্ম পরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মীনি জয়নাব পারভীন প্রমুখ।

বিকাল ৩:৩০ টায় খাজরা ইউনিয়নের চেউটিয়া থেকে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রাজাপুর-একসরা গিয়ে শেষ হয়। শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ,শিশু-বৃদ্ধ,হিন্দু-মুসলিম বিভিন্ন শ্রেনীর মানুষ দাঁড়িপাল্লা প্রতিকেের প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। এ সময় পুরো এলাকাটি দাঁড়িপাল্লা,দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিকাল ৪ টায় আনুলিয়া হাজী মার্কেটে ও সন্ধ্যা ৬ টায় একসরা বউ বাজারে পৃথক দুটি বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ হারুন-অর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মৌলভী গাজী আব্দুর রশিদ ও মাওঃ আয়ুব আলীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,উপজেলা সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ সেক্রেটারী প্রভাষক শাহজাহান আলী,পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান,খাজরা ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ,আনুলিয়া চেয়ারম্যান প্রার্থী মাওঃ শহিদুল ইসলাম,প্রভাষক দীপ্র কুমার মন্ডল,প্রমুখ।

এ জাতীয় আরও খবর