
শাহজাদপুর উপজেলা খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের এনায়েতপুর কাপড়ের হাটের দক্ষিণ বায়তুল আমান জামে মসজিদ থেকে গোপীনাথপুর পূর্ব পাড়া পর্যন্ত প্রায় এক কি.মি. গ্রামীণ রাস্তার বেহাল দশা হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভাঙা সড়ক, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করছে। সরেজমিনে দেখা যায়, রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত ও যমুনার পানি।
এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল মাদ্রাসা পড়ুয়া, কৃষক, দিনমজুর এবং এনায়েতপুর হাটের ব্যাবসায়ি থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার অন্যতম ব্যস্ততম এই রাস্তাটি দ্রুত সংস্কার হওয়া খুব প্রয়োজন।
এলাকা বাসি ও পথচারীরা বলেন আমাদের এই রাস্তার প্রায় কুড়ি বছর ধরে কোন সংস্কারে কাজ হচ্ছে না। আমাদের দাবি দ্রুত এই রাস্তা সংস্কারের করে দিতে হবে।