1. admin@dailyjamunasongbad.com : admin :
এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকার নেতাকর্মী - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকার নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পঠিত

আওয়ামরীগের সাথে আতাত সহ নানা বির্তকিত কর্মকান্ডের আভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকা জালালপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (১২ মার্চ) বিকেলে এনায়েতপুর থানার জালালপুর বাজারে এ দাবিতে ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসি এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ সময় জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এ,কে,এম আজাদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক আমজাদ ফকির,
এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক বাবুল হোসেন
(বাবুল), জালালপুর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ- আলম ও বিএনপি নেতা নুরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফেসবুক নেতা আব্দুস ছালাম বিগত দিনে আওয়ামী ফ্যাসিষ্টদের সাথে আতাত করে এলাকায় অন্যায় অপকর্মে লিপ্ত ছিল। শেখ হাসিনা বিদায়ের পর যমুনার তীর সংরক্ষণের সাড়ে ৬শ কোটি টাকার পাউবোর কাজের ১০ নং প্যাকেজ থেকে বালু ভর্তি জিও ব্যাগের কমিশন বানিজ্য করেছে।

২০১৮ সালের সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিতের বিপক্ষে গিয়ে আওয়ামী হাসিবুর রহমান স্বপনের নৌকার পক্ষ্যে ভোট করেছে।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে চৌহালীতে মেজর (অব:) মামুন ও শাহজাদপুরে এ্যড হুমায়ুনের পক্ষে প্রকাশ্যে নির্বাচন করেছেন।

এছাড়া দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আওযামীলীগ নেতাদের সাথে এলাকায় বিভিন্ন সভায় অংশ নিয়ে বির্তকের সৃষ্টি করেছে। এজন্য বির্তকিত আব্দুস সালামকে দলীয় সকল পোষ্ট পদবী থেকে স্থায়ী বহিষ্কার সহ এলাকায় বয়কটের ঘোষনা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর