1. admin@dailyjamunasongbad.com : admin :
কক্সবাজারের ৯ থানায় একযোগে নতুন ওসির দায়িত্ব গ্রহণ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কক্সবাজারের ৯ থানায় একযোগে নতুন ওসির দায়িত্ব গ্রহণ

আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

কক্সবাজারে আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন পরিবর্তন এসেছে। জেলায় কর্মরত ৯ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদল করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নবনিযুক্ত ওসিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান।

সভায় এসপি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করতে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার বিকল্প নেই। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে।”

নতুন ওসিদের তালিকা
• কক্সবাজার সদর: মোহাম্মদ ছমি উদ্দিন
• টেকনাফ: মোহাম্মদ সাইফুল ইসলাম
• উখিয়া: পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ
• চকরিয়া: মোহাম্মদ মনির হোসেন
• মহেশখালী: মোহাম্মদ মজিবুর রহমান
• পেকুয়া: মোহাম্মদ খাইরুল আলম
• রামু: মনিরুল ইসলাম ভূঁইয়া
• ঈদগাঁও: এটিএম শিফাতুল মজুমদার
• কুতুবদিয়া: পুলিশ পরিদর্শক মাহবুবুল হক

জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আজ সন্ধ্যায় নিজ নিজ থানায় যোগদান করবেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীরসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর