1. admin@dailyjamunasongbad.com : admin :
কৈশোর কর্মসূচির আওতায় গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কৈশোর কর্মসূচির আওতায় গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মেধা ও মননে সুন্দর আগামী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার ( ২২ জুন ) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর জনতা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নয় বছর থেকে উনিশ বছরের ছেলেমেয়েদের কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইসাহাক আলী আঞ্চলিক ব্যবস্থাপক চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল I এতে প্রধান অতিথি ছিলেন মোঃ আমজাদ হোসেন ,সহকারী পরিচালক -১ ও জেনাল ব্যবস্থাপক ,রাজশাহী জোন I এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস ,রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ফজলুল করিম,রহনপুর মহিলা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম মুকুল I

অনুষ্ঠানে মিনি ম্যারাথন দৌড় ও সাইকেল র‍্যালি প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্টান, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। এছাড়াও ৯ টি স্টলের মাধ্যামে কিশোর-কিশোরীদের তৈরি করা বিভিন্ন কর্মকান্ড দ্বারা স্টলগুলো করা হয়। পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহাযোগীতায় ও উদ্দীপন রহনপুর শাখার আয়োজন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রহনপুর কিশোরী ক্লাব,কাজিগ্রাম কিশোরী ক্লাব,কলকলিয়া কিশোরী ক্লাব,রতনপুর কিশোরী ক্লাব,ধুলাউড়ি কিশোরী ক্লাব, ষাড়ব্রুজ কিশোরী ক্লাব,চিনিয়া তলা কিশোরী ক্লাব, বাংগাবাড়ি কিশোরী ক্লাব, এবং জনতা উচ্চ বিদ্যালয় এর একটি স্টল বসে এবং উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

এ জাতীয় আরও খবর