1. admin@dailyjamunasongbad.com : admin :
কোম্পানীগঞ্জে এনটিআরসিএ শিক্ষকদের সংবর্ধনা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জে এনটিআরসিএ শিক্ষকদের সংবর্ধনা

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদানকৃত ৩২ জন শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ শাখার সভাপতি ও আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার।

এসময় উপস্থিত ছিলেন—
বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি, কোম্পানীগঞ্জ শাখার সহ-সভাপতি মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন মুক্তা, যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজলাল বৈষ্ণব, মধ্যপূর্ব চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, মুক্তিযোদ্ধা শহীদ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপু কুমার দাস, সিরাজপুর পিএল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উল্যাহ, আছিয়া কারম্যান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবন্ধু মজুমদার, এবং বামনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর