1. admin@dailyjamunasongbad.com : admin :
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জহিরুল ইসলাম মারুফ (৭) ও সাইফুল ইসলাম মাসুম (৫)। তারা ওই এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মাসুদ তার দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশের শাহ জামাল জামে মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় মাছের বরফ আসার খবর পেয়ে তিনি ছেলেদের পুকুরঘাটে রেখে বরফ নিতে যান। ধারণা করা হচ্ছে, ওই সময় শিশু দু’টি পুকুরের ঘাটে নামলে পিচ্ছিল জায়গায় পড়ে পানিতে ডুবে যায়।

কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন মাসুমকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে স্থানীয়রা মারুফকেও উদ্ধার করে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ জাতীয় আরও খবর