1. admin@dailyjamunasongbad.com : admin :
কোম্পানীগঞ্জে মাতৃছায়া ট্রেডার্স ও বুটিকের দশক পূর্তি উদযাপন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জে মাতৃছায়া ট্রেডার্স ও বুটিকের দশক পূর্তি উদযাপন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

মানসম্মত পণ্য ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে এক দশক সফল যাত্রা সম্পন্ন করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের স্বনামধন্য পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাতৃছায়া বুটিক’ ও ‘মাতৃছায়া ট্রেডার্স’। প্রতিষ্ঠার দশ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) করালিয়া বাইপাস সড়কের নাছের টাওয়ারের নিচতলায় কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজসহ দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল মাহমুদ সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও বিপুল সংখ্যক ক্রেতা অংশ নেন। গত এক দশক ধরে বসুরহাট এলাকায় “মাতৃছায়া বুটিক হাউজ” ও “মাতৃছায়া ট্রেডার্স”—এই দুটি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মাতৃছায়া বুটিক ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা, আধুনিক পণ্যের বৈচিত্র্য ও গ্রাহক-সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোম্পানীগঞ্জে একটি আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে। ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক উদ্যোগেও অবদান রেখে আসছে, যা প্রশংসনীয়।

দশ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। ভবিষ্যতে আরও আধুনিক সেবা, উন্নত ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের আরও সমৃদ্ধ সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

ব্যবস্থাপনা পরিচালক হাসান আল মাহমুদ সুমন বলেন,
“গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের সফলতার মূল শক্তি। ভবিষ্যতে আরও মানসম্মত সেবা এবং আধুনিক উদ্যোগ নিয়ে মাতৃছায়াকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ জাতীয় আরও খবর