1. admin@dailyjamunasongbad.com : admin :
গাজীপুরে কাথোরা গ্রামে রাতের আঁধারে চুরির চেষ্টা — ভাড়াটিয়ার উপস্থিতিতে পালাল চোরচক্র। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গাজীপুরে কাথোরা গ্রামে রাতের আঁধারে চুরির চেষ্টা — ভাড়াটিয়ার উপস্থিতিতে পালাল চোরচক্র।

মোঃ সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের জালাল মার্কেট সংলগ্ন কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে আবু রায়হানের বাড়িতে আজ ভোররাতে একদল চোর বা ডাকাত প্রবেশ করে। শনিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় তারা কেচি দিয়ে প্রতিটি রুমের তালা কেটে ফেলে। কি কি চুরি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ভুক্তভোগী আবু রায়হান জানান, রাতের ওই সময়ে বাড়ির এক ভাড়াটিয়া নাইট ডিউটি শেষে ফিরে এসে দেখতে পান—ছাদে একজন, রুমে এক-দুজন এবং বাইরে একজন পাহারা দিচ্ছে। ভাড়াটিয়াকে দেখতে পেয়ে তারা দ্রুত ছাদ দিয়ে লাফিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবু রায়হান বলেন,
“দেশের এমন পরিস্থিতিতে মানুষের জান-মালের নিরাপত্তা কোথায়? আমি এলাকার মুরুব্বী ও প্রশাসনের কাছে অনুরোধ করছি—যারা এসব ঘটনার সঙ্গে জড়িত বা সহযোগিতা করছে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।”
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশের টহল জোরদার করার দাবি জানান।
ভুক্তভোগী: আবু রায়হান
ঠিকানা: গাজীপুর সিটি কর্পোরেশন, ২০ নং ওয়ার্ড, জালাল মার্কেট সংলগ্ন, কাথোরা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে

এ জাতীয় আরও খবর