1. admin@dailyjamunasongbad.com : admin :
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের শাকিমের মেয়ে।

বৃহস্পতিবার(২৯ মে) সন্ধ্যা ৫:২০ মিনিটের দিকে বাড়ি থেকে রহনপুর আসার পথে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা -২ গ্রামের মোটর ইউনিয়ন ভুমি অফিসের সামনে ভুটভুটিও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ।এতে মোটরসাইকেলে থাকা শিশু গুরুতর আহত হয় ।পরের স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।

অপর মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। সে একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের আজাদের ছেলে।তার ডান পা ও ডান হাতসাহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।
নিহত শিশুর লাশ বর্তমানে আত্মীয়-স্বজনের হেফাজতে আছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
বর্তমানে রাস্তার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর