1. admin@dailyjamunasongbad.com : admin :
চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন গ্রেফতার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন গ্রেফতার

আলি হোসেন চাঁপাইনবাবগঞ্জ ( সদর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪১২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ওই ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন মো. জুয়েল রানা। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি পাশের দেশ ভারত থেকে হেরোইন-ইয়াবা বাংলাদেশে আনেন। দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন তার সহযোগীরা। জুয়েল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। ভারত-বংলাদেশ দু’দেশেই তার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজিবির সহায়তায় চরবাগডাঙ্গার ফাটাপাড়ার একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।
এ অভিযানে বাড়িটি তল্লাশি করে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন শাখানকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদক সম্রাট জুয়েল রানা ও তার বোনজামাই আব্দুল্লাহকে পলাতক আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর