1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল - নুরুল ইসলাম বুলবুল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে সমবেত হয় নেতাকর্মী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা প্রাক্কালে মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণকে সাথে নিয়ে আগামীতে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। এজন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত ও এমনি একটি পরিবেশ, যে পরিবেশে এ সদরের উন্নয়ন নিশ্চিত হবে। তিনি আরো বলেন, উত্তরবঙ্গের সবচাইতে অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে জনগণ নির্বাচিত করলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় পরিণত করা হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। আগামী নির্বাচনেও দাঁড়িপাল্লার পক্ষে থাকবে জনগণ। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁপাইনবাবগঞ্জ। ধর্মবর্ণ নির্বিশেষে ভোটাররা পূর্বেও যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন, আগামীতেও তেমনিভাবে করবেন। তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে পথসভায় জামায়াত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরবর্তীতে শোভাযাত্রাটি পৌরসভা পার্কে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর