1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে তিনজন গ্রেফতার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে তিনজন গ্রেফতার

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিরোধ হয় দুই পক্ষের। পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর রাতে সেই চায়ের দোকানের সামনে হয় ককটেল বিস্ফোরণ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেফতাররা হলেন- জেলা শহরের আরামবাগ এলাকার মো. কাবিরের ছেলে মো. মাহমুদ ওরফে মাহমুদ কানা (২০), একই এলাকার মো. শাহিনের ছেলে মো. রাতুল (২০) ও মো. মানিকের ছেলে মো. মুসা (১৭)।

অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, গত শুক্রবার (০৪ জুলাই) বিকেলে দুই পক্ষের বিরোধের জের ধরে ইটপাটকেল নিক্ষেপ হয়। এরই জের ধরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দায়েরকৃত বিস্ফোরক মামলায় এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদেরকেও গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (০৪ জুলাই) চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে রাত ১০টা ১৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ হয়। এসময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ জাতীয় আরও খবর