1. admin@dailyjamunasongbad.com : admin :
ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি জাহিদ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি জাহিদ

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের প্রথম রহস্যই হলো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর এসেছে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস।

আজ সোমবার সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্র শিবির জেলা কমিটির উপশাখার দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে। জাহিদুল ইসলাম আরও বলেন, ৫ই আগস্টের পর থেকেই শিবির বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

এ জাতীয় আরও খবর