1. admin@dailyjamunasongbad.com : admin :
ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

 ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় রাজাপুর উপজেলার গালুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিষ্টার মইন ফিরোজী প্রধান অতিথি হিসেবে ফ্রি এ মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সামাদ ফৌজিয়া ফাউন্ডেমনের চেয়ারম্যান এ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজী।
রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায় ডাঃ আব্দুল হাকিম আকন স্মৃতি স্মরণে দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বাথ জনিত রোগ ও ব্যাথার ৪০০ শতাধিক রোগীকে চিকিৎসা সহ বিনামূলে ঔষধ সরবরাহ করা হয়। এতে কাঠালিয়া ও রাজাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব রোগীরা অগ্রাধিকার পান। ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ রিনা ফেরদৌস, বরিশাল মেডিকেল কলেজের রিউমাটোলজি ডাঃ ফাহাদ, ডাঃ তৌফিক এলাহী, ট্রাস্টের সেক্রেটারী ডাঃ পিযুস বিশ^াস, ডাঃ বর্ষা ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় ও মর্ডান ওয়ান স্টপ আথ্রাইটিস কেয়ার এন্ড সেন্টারের রিউমাটোলজি বিভাগের ১৪ চিকিৎসক, নার্স, ফার্মাসিষ্ট ও ট্রাষ্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য সহ ৩৩ জন মেডিকেল টিম এ চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর