
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশাচালক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, গত ১৯ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে টঙ্গীর হিমারদীঘি এলাকার মা টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর থেকে এই পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো–মোঃ তপন মিয়া (৩২), পিতা- মোঃ শহীদ মিয়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মোঃ নাদিম (২৯), পিতা- মৃত নাছির উদ্দিন, জেলা- নরসিংদী, রাশেদুল ইসলাম রাসেল (২২), পিতা- মোঃ সালাম, জেলা- মাদারীপুর, মোঃ নকিব (১৯), পিতা- মোঃ শফিকুল ইসলাম, জেলা- বরিশাল, মোঃ রিফাত (১৯), পিতা- জাবেদ আহম্মেদ, জেলা- বরিশাল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা কৌশলে জনৈক সুমন মিয়া (৪৭) এর অটোরিকশাটি ভাড়া নেওয়ার কথা বলে অপহরণ করে। পরে তাকে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি এলাকার হকের মোড় সংলগ্ন আইয়ুব মাতব্বরের বাড়ির পাশে অবস্থিত এক রিকশার গ্যারেজে আটকিয়ে রাখে। সেখানে তাকে মারধর করে গুরুতর জখম করে এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিম সুমনের কাছ থেকে ঘটনাস্থলেই ১৭,২০০ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। আরও টাকা আদায়ের জন্য তারা ভিকটিমের মোবাইল ফোন থেকে তার পরিবারের সদস্যদের কাছে ফোন করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করে।
ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই (নিঃ) আবু হাশেম এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ২টার দিকে অভিযান পরিচালনা হয়।