
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ২৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পৃথক তিনটি মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ জুলাই ২০২৫ ইং তারিখ রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একাধিক দল এলাকায় অভিযান পরিচালনা করে। ডাকাতির প্রস্তুতির অভিযোগে প্রথম অভিযানে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
মাইন উদ্দিন সোহেল (৩৩), মো. হিরা মিয়া (৩৮), শাহজাহান (২৫), মো. আমিনুল ইসলাম (২৪), মো. রাজু মিয়া (৩০), মো. সোহাগ মিয়া (২৪), মো. মিন্টু (২৯), মো. মেহেদী হাসান হৃদয় (৩১), মো. আনাস (৩০), লাভলু মিয়া (৪৮), আয়নাল (৩২), মাহবুব (২৭), চন্দন রায় (৩৮), মাইনুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৩০), মো. রোমান (২৩), ফরহাদ (২০), মিজান (২০), মো. রাজিব (২৫), মো. আলমগীর হোসেন (২৮), ফজলে রাব্বি (২৪), আজমল (২১), মো. সামিদুল ইসলাম (২৪) ও রাজু আহমেদ (২৮)।
তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে—মামলা নং ০৪ ও ০৫, তারিখ: ১১/০৭/২০২৫; ধারা: ৩৯৯/৪০২ দণ্ডবিধি।
অপরদিকে, পৃথক একটি অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিসান (২০) নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা নং ০৬, তারিখ: ১১/০৭/২০২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়।
এছাড়াও জিএমপি অ্যাক্ট ২০০৯ এর ৭৮ ধারায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন: মো. আবিদ ইসলাম (২৮), মো. নুর হাসান আবির (২৮) ও মো. হক মিয়া (২৬)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান গ্রেফতারকৃত সকল আসামিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান টঙ্গী পশ্চিম থানার এই কর্মকর্তা