1. admin@dailyjamunasongbad.com : admin :
তবুও তুমি মা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

তবুও তুমি মা

এম এ জাফর লিটন
  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মা তুমি ক্ষমা করে দিও তোমার নরপিশাচ সন্তানকে
যাকে তুমি গর্ভে ধারন করে মায়া মমতায় তিলে তিলে বড় করেছো।  দুঃখকষ্টকে আড়াল করে তার মুখে হাসি ফুটাতে চেষ্টা করেছো।। নিজে না খেয়ে সন্তানের ক্ষুধা নিবারন করেছো।  মা তুমি ক্ষমা করো তোমার অকৃতজ্ঞ সন্তানকে। যে তোমাকে আঘাত করেছে, তোমার অপরিসীম ঋণ ও স্বর্গীয় মর্যাদা ভূলন্ঠিত করে শরীরের উপরে পাশবিক নির্যাতন করেছে,  অমার্জনীয় অপরাধ করেছে। বয়সের ভারে নুহ্য শরীরে যখন তুমি শক্তিহীন তখন তোমার শরীরকে তুলে আছার মেরেছে,  গলাটিপে ধরেছে। তুমি প্রতিবাদ করার শক্তি পাওনি। তোমার শব্দহীন চিৎকারে কেউ এগিয়ে আসেনি,  উপর্যপুরি আঘাতে আসমান কেঁপেছে, যমিন কেপেছে। তোমার অসহায়ত্বের চিৎকার আরশে পৌছেছে।
তুমি মা স্বর্গীয়, তুমি মা সন্তানের কাছে শ্রেষ্ঠ
অকৃত্রিম ভালবাসার। তোমার উপর এত নির্যাতনেও তুমি অকৃতজ্ঞ সন্তানের অমঙ্গল কামনা করছো না।  তুমি দুঃখ, কষ্ট ভুলে বলছো, খোকা না বুঝে এমনটি করেছে, আমার সন্তানকে তোমারা ছেড়ে দাও। হ্যা… এজন্যই তুমি মা, তুলনাহীন সবার সেরা, অবুঝ অবাধ্য সন্তানের নিরাপদ আশ্রয় মা।

এ জাতীয় আরও খবর