1. admin@dailyjamunasongbad.com : admin :
নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর'র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত মো. নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. নাঈম শেখ নাড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মো. মামুন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে নিজ বাড়িতেই থাকতেন। গত সোমবার (১ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের যুবক নাঈম শেখ। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নাঈম শেখকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর