1. admin@dailyjamunasongbad.com : admin :
নাচোলে ৩১ দফার লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করলেন আশরাফ হোসেন আলিম - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নাচোলে ৩১ দফার লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করলেন আশরাফ হোসেন আলিম

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করেছেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম I

নাচোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি আজ মঙ্গলবার ১৪ (সেপ্টেম্বর) বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে নাচোল উপজেলার নেজামপুর , কসবা, ফতেপুর মল্লিকপুর বাজার সহ ,বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগসহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন।
সাধারণ জনগণের উদ্দেশে আশরাফ হোসেন আলিম বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।

এ সময় উপস্থিত ছিলেন,রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবুর রহমান, রাধানগর ইউনিয়নের বিএনপির সাধারণ সামাউল ইসলাম বাবুল,চৌডালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকতারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবদল নেতা বদিউজ্জামান সোহেল সহ অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর