1. admin@dailyjamunasongbad.com : admin :
পাইকগাছায় লস্কর ইউপি'র নতুন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-দিলীপ- মর্জিনা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

পাইকগাছায় লস্কর ইউপি’র নতুন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-দিলীপ- মর্জিনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি

খুলনার পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদের পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সানা ১নং, দিলীপ কুমার মন্ডল ২নং এবং মর্জিনা বেগম ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

এনিয়ে বর্তমান পরিষদের মেয়াদে দ্বিতীয়বার প্যানেল চেয়ারম্যান গঠন করা হলো। এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট প্রথম প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। যা বিধিসম্মত না হওয়ায় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারি বিধি অনুসরণ করেই সর্বসম্মতিক্রমে পুনরায় প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়।

প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য অরুনা বেগম, অঞ্জলী রাণী ঢালী, এসএম মোফাজ্জেল হোসেন, টি এম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা ও অরবিন্দু কুমার মন্ডল।

এ জাতীয় আরও খবর