1. admin@dailyjamunasongbad.com : admin :
পিরোজপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

পিরোজপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

পিরোজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পঠিত

পিরোজপুরে ভাণ্ডারিয়ায় শনিবার রাতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাই হয়েছে। পরে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের হারুন জমাদ্দারের ছেলে মো. সুমন জমাদ্দার ভাণ্ডারিয়া বাজারের বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়ায় পৌঁছালে ওত পেতে থাকা চার-পাঁচ দুর্বৃত্ত তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় একজনকে জাপটে ধরলে অন্যরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সুমনের চিৎকারে প্রতিবেশী এগিয়ে এসে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাব্বি হাওলাদার ও তায়েব হাওলাদারকে আটক করে। পরে রাব্বির ফোনের কললিস্ট চেক করে ছিনতাইয়ের মূল হোতা কালাম ফরাজিকে আটক করে।

এ মামলার তদন্ত কর্মকর্তা নাজির হোসেন জানান, আটক রাব্বি হাওলাদারের কললিস্ট চেক করে কালাম ফরাজির সম্পৃক্ততা পাওয়া যায়। পরে র‌্যাব-৮-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জেহাদি হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর