1. admin@dailyjamunasongbad.com : admin :
বাংলাদেশ মিল্ক ইউনিয়ন (মিল্কভিটা) কর্মরত এল.এফ.এ.আইদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ মিল্ক ইউনিয়ন (মিল্কভিটা) কর্মরত এল.এফ.এ.আইদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে অবস্থিত বাংলাদেশ মিল্ক ইউনিয়নে (মিল্ক ভিটা) কর্মরত সহকারি পশু চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কারীরা (এল,এফ,এ, আই) চাকরি স্থায়ীকরণের ১ দফা দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেন। রবিবার বেলা ১১ ঘটিকায় বাঘাবাড়ি মিল্ক ভিটার প্রধান গেটের সামনে এ মানববনন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন (এল এফ এ আই) এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,সদস মোঃ আকমল হোসেন, মোহাম্মদ আলী জিন্না, মোঃ হাছান আলী প্রমুখ। উপস্থিত বক্তরা বলেন,তৎকাল স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা নাদির হোসেন লিপু মিল্কভিটা চেয়ারম্যান হয়ে আমাদের সকল ধরনের সুবিধা বন্ধ করে দেন। আমরা দিনরাত খামারিদের নিকট গিয়ে গাভীর সুস্থতা ও দুগ্ধ বৃদ্ধি করনে পরিশ্রম করে যাচ্ছি।এমতবস্থায় আমরা স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছি । বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ মিল্ক ইউনিয়ন (মিল্কভিটা) এর মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর অনুরোধ জানাচ্ছি আমাদের চাকুরি স্থায়ীকরণ করতে হবে এবং চাকরি স্থায়ীকরণ না করলে আগামী ২৩ অক্টোবর বাঘাবাড়ি মিল্কভিটার গেটের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করব।

এ জাতীয় আরও খবর