1. admin@dailyjamunasongbad.com : admin :
বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন।

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু সাহিত্যিক ও ছাড়াকার আনজীর লিটন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে আনজীর লিটন এক দফা শিশু একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে শিশু একাডেমির ডিজি মো. শরিফুল ইসলামকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার উল্লেখযোগ্য বই হচ্ছে- আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ভূতের গলির ভূত,প্রিয় ছন্দে নতুন দোলা, রঙের পুকুর, লালপরীর লাল টমেটো, রঙের দেশে তুলির রাজা প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও। আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বাংলা একাডেমির পুরস্কার লাভ করেন।এছাড়াও গত ২৩শে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরে “আন্তর্জাতিক সাহিত্য উৎসব”থেকে পুরস্কার লাভ ও বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর