1. admin@dailyjamunasongbad.com : admin :
বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

খাজা রাশেদ,লালমনিরহাট।।
  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, টানা আটদিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

‎রোববার (২৪ মে) ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবস হিসেবে, ব্যাপক ব্যস্ততা ছিল বন্দরে।

‎সোমবার থেকে ছুটিতে থাকছে ত্রিদেশীয়, বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর।
‎বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানা গেছে, ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটির বিষয়ে, বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের, জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার ২৫ মে থেকে, পরবর্তী আগামী সোমবার (১ জুন) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা আটদিন বন্ধ থাকবে, বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।

‎আগামী ২ জুন মঙ্গলবার যথারীতি বন্দরের সব, কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

‎উভয় দেশের কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

‎বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদুল আজহা উপলক্ষে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী সব কার্যক্রম, টানা ৮ দিন বন্ধ রাখা হবে। এ বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

এ জাতীয় আরও খবর