1. admin@dailyjamunasongbad.com : admin :
ভাইয়ের হাতের ধারালো অস্ত্রে বোন খুন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ভাইয়ের হাতের ধারালো অস্ত্রে বোন খুন

আলি হোসেন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারী। নিহত খালেদা শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বড় মহিষপুর গ্রামের সবুর আলীর মেয়ে। এঘটনায় শুকরানীর পিতা সবুর আলী, মা পারুল বেগম ও বোন লিপি বেগম গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বসতবাড়ি সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করলে শুকরানী ঘটনাস্থলে নিহত হয়। এসময় শুকরানীর পিতা মা ও বোন গুরুতর আহত হন।
নিহত শুকারানীর ভাই ইসরাফিল আলী জানান, প্রতিবেশী চাচাতো ভাইয়েরা বাড়ীর মধ্যবর্তী স্থানে জোরপূবর্ক প্রাচীর নির্মাণ করছিল। এসময় প্রতিবাদ করলে চাচাতো ভাই মামুন, নিয়ামতসহ কয়েকজন হাঁসুয়া নিয়ে হামলা চালায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সকালে প্রতিপক্ষের হামলায় একজন নারী নিহত হয়েছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামীরা হত্যাকান্ড ঘটানোর পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে আামদের অভিযান অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর