1. admin@dailyjamunasongbad.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

বাবুল হোসাইন,স্টাফ রিপোর্টারঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্ আজম বলেন, বিগত বছর গুলোতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়জনে গৃহীত জিএসটি ভর্তি পরীক্ষা সর্ব মহলে প্রসংশা অর্জন করেছে। প্রতি বছর শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আমাদের আন্তরিকতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফল। একারণে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষকমণ্ডলীকে। একইসাথে তিনি বিগত বছরগুলোর মত এবছরেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টজনদের প্রতি আহবান জানান। সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাতুর রহমান, ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর