
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার নির্বাচনী নির্দেশনা লিফলেট বিতরণ এবং গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম এর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ ডিসেম্বর) সকালে থেকে উপজেলার রহনপুরের মহান্তা এস্টেটের সেবায়েত ক্ষিতিশ চন্দ্র আচারীর কার্যালয় থেকে শুরু করে রহনপুর বড় বাজার, ছাগল হাট, কাঁচা বাজার , তুলা পট্টির প্রতিটি দোকান ও পথচারীদের মাঝে বিএনপি নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন। এই সময় প্রার্থীর পক্ষে স্থানীয় মানুষদের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আশরাফ হোসেন আলিম এর সালাম পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সানাউল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক রাধানগর ইউনিয়ন শাখা, আজিবুর রহমান সাধারণ সম্পাদক রহনপুর ইউনিয়ন, আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক রাধানগর ইউনিয়ন শাখা, সালাউদ্দিন কোষাধাক্ষ আলীনগর ইউনিয়ন শাখা,আব্দুর রহিম ২ নং ওয়ার্ড সভাপতি আলিনগর ইউনিয়ন শাখা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য সচিব গোমস্তাপুর উপজেলা জিয়া মঞ্চ,আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক চৌডালা ইউনিয়ন শাখা ও স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।