
সিরাজগঞ্জ রায়গঞ্জের রয়হাটি দিয়ারপাড়া মিলনের বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান গেছে। বেল্লাল হোসেনের ছেলে মিলন মন্ডলের বসতবাড়ির ৭ টি কক্ষ আগুনে পুড়ে যায়। গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০ টায় দিকে বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা অতিদ্রুত ছড়িয়ে পড়লে মূহুর্তে পুরো বাড়ির ৭ টি কক্ষে থাকা ফ্রিজ টিভি কম্পিউটার আসবাবপত্র সহ চাল নগদ ১লাখ ৫০ হাজার টাকা ৪ ভরি সোনা পুড়ে গেছে। বাড়ির মালিক জানান প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মিলন মন্ডল বলেন, ভূঞাগাঁতী বাজারে মুদি দোকান বন্ধ করে, বাড়িতে এসে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি,হঠাৎ পোড়া গন্ধ পাই, উঠে দেখি সুইচ বোর্ডে আগুন লেগেছে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা ও বাড়ির মালিকের বর্ণনা অনুযায়ী বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ততক্ষণে পুরো বাড়ির বসত ঘর পুড়ে যায়। সলঙ্গা থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এ বিষয়ে বলেন,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।