
সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা বাসস্ট্যান্ডে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার ও জুলাই শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই রোববার বিকাল ৩.৩০ মিনিটে এ স্মরণ সভার আয়োজন করে রায়গঞ্জ উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসাইন, সদস্য সচিব সাইফুল্লাহ সাঈদ ইবনে সজল, কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন। আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ