1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জের ভূঞাগাঁতীতে মানববন্ধন কর্মসূচি পালন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জের ভূঞাগাঁতীতে মানববন্ধন কর্মসূচি পালন

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

সিরাজগঞ্জে রায়গঞ্জের ঢাকা- রংপুর মহাসড়কের ভূঞাগাঁতী বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে পল্লীবিদ্যুতের সন্নিকটে বাইপাস সড়ক নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় শুরু হওয়া মানববন্ধন অবরোধ কর্মসূচিতে রূপান্তিত হয়। “নিরাপদ সড়ক চাই আর কোন মরণ নাই” এই স্লোগানকে সামনে রেখে চলা প্রায় ২ ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে অত্র এলাকার সর্বস্তরের মানুষ স্কুল মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে ব্যস্ততম মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বক্তব্য রাখেন সুশান্ত কুমার তালুকদার, জাকির হোসেন, আনিসুর রহমান, মুক্তার হোসেন,রেজাউল করিম রেজা, একরামুল হক প্রমুখ। বক্তারা বলেন, গত ৪ মাসে এই স্থানে ৭ জন দূর্ঘটনায় শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ভূঞাগাঁতী পল্লীবিদ্যুৎ সংলগ্ন বাইপাস রাস্তা অতিদ্রুত নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর