1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জের সাবেক এমপি মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পপতি রুহী আফজাল। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জের সাবেক এমপি মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পপতি রুহী আফজাল।

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৮ বার পঠিত

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশের রূপকার ৪ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারে ইন্তেকাল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রায়গঞ্জ-তাড়াশ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি নারী উদ্যোক্তা রুহী আফজাল । ১৮ জুলাই শুক্রবার দুপুরে এক শোক বার্তায় তিনি তাঁর বিদ্রেহী আত্মার মাগফেরাত কামানাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। রুহী আফজাল বলেন আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আমার আপন চাচা ছিলেন, তিনি ৪ বার এমপি হয়ে রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নমূলক কাজের নজীর স্থপন করেছেন। রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তিনি সারা জীবন সাধারণ খেটে খাওয়া মানুষের রাজনীতি করেছেন। আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি, স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ১৯৯১ সালে পঞ্চম ১৯৯৬ সালে ষষ্ঠ ১৯৯৬ সালে ৭ম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরপর চারবারের এমপির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ জাতীয় আরও খবর