
গাজীপুর মহানগরের টঙ্গীতে শহীদ শাকিল পারভেজ স্মৃতি সংসদের উদ্যোগে এবং বেসরকারি স্কুল ঐক্য পরিষদের সহযোগিতায় “জুলাই শহীদ স্মরণসভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই ২০২৫) সকালে এরশাদ নগর জাগরণী উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ শাকিল পারভেজ স্মৃতি সংসদের আহ্বায়ক আহমাদ আব্দুল কাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক জামাল উদ্দিন। তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “শহীদরা দেশ ও সত্যের জন্য জীবন দিয়েছেন, তাদের স্মৃতি চির অমলিন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
পরিশেষে শহীদ শাকিল পারভেজ, নাফিসা মারওয়াসহ সব জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।