1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে বিএনপির বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে বিএনপির বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির স্মরণকালের বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর এম এ মুহিত।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, জাতীয়তাবাদী আইনজীবীর দলের অ্যাডভোকেট রায়হান আলী , যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিক চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এম এ মুহিত বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের দোসরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত প্রতিটা ভোট কেন্দ্রে সক্রিয় থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি উন্নয়নের রাজনীতি করে। ‌‌তিনি বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে শাহজাদপুরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি যমুনা নদীর ভাঙন রোধ, তাঁত শিল্প ও দুগ্ধশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

এদিন দুপুর ২টা থেকেই শাহজাদপুর পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১৩ ইউনিয়ন থেকে পৃথকভাবে ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য মিছিল আসে। মিছিলগুলো পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে সমবেত হন। বিকেল ৪ টা থেকে জনসভা শুরু হয়। একপর্যায়ে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় গোটা পৌর এলাকা ধানের শীষের মিছিলের নগরীতে পরিণত হয়।

নির্বাচনী জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার, বীর মুক্তিযোদ্ধ, সুশীল সমাজের প্রতিনিধি, দলীয় নেতাকর্মী সমর্থক সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। অভিজ্ঞ মহলের এর আগে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কোন নির্বাচনী জনসভায় এত লোক সমাগম হয়নি। কারো কারো মতে বিএনপির নির্বাচনী জনসভায় প্রায় ২০ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন ।

 

এ জাতীয় আরও খবর