1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণ সমাবেশ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণ সমাবেশ

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মোস্তাফিজুর রহমান খাঁন : সিরাজগঞ্জের শাহজাদপুরে (১৮ সেপ্টেম্বর) শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্দ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর শাখার উদ্দ্যোগে গণ সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ   জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জাামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুল খালেক, মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।  । পরে ছাত্র আন্দোলনে শহীদ শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন মাওঃ রফিকুল ইসলাম খাঁন।

এ জাতীয় আরও খবর