1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলহক হোসাইন
  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে এক প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আসলাম আলি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সহসভাপতি অনিল কুমার ঘোষ, পূজা সম্পাদক রাম চন্দ্র সাহা মিলন, বিজয় কুমার ঘোষ, পৌর শাখার সাধারন সম্পাদক মানিক সরকার, ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু প্রমুখ। সভায় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রনালয়ের দিক নির্দেশনা অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।জানা গেছে, চলতি বছর শাহজাদপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ৯৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমাম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।
এ জাতীয় আরও খবর